টি টোয়েন্টি ছেড়েই দিলেন মুশফিক

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২২, ১২:৫২ পিএম

টি টোয়েন্টি ছেড়েই দিলেন মুশফিক

ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে মনোযোগী হতে টি টোয়েন্টি ক্রিকেট ছাড়লেন মুশফিকুর রহিম। ফেসবুকে স্ট্যাটাসে অবসরের প্রসঙ্গটি নিশ্চিত করেন এই উইকেটরক্ষক ও ব্যাটার। 

এশিয়া কাপে ব্যর্থ হওয়ার পর তিনি সমালোচনার মুখে ছিলেন। অবশেষে ছেড়েই দিতে হলো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ। তার ফেসবুক স্ট্যাটাসটি নিজে দেওয়া হলো-

সবাইকে সালাম এবং শুভেচ্ছা।

দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের যাত্রায় আমি আপনাদের সবাইকে পাশে পেয়েছি। ভাল এবং খারাপ দুই সময়েই আপনাদের অকুন্ঠ সমর্থন আমার প্রেরনা। 

টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, বাংলাদেশের হয়ে টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো।  আশা করছি এই দুই ফরম্যাটে আমি আরো কিছু নিয়ে আসতে পারবো দেশের জন্য। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) সহ অন্যান্য ফ্রেঞ্চাইজি লিগে আমি আমার খেলা চালিয়ে যাবো টি টোয়েন্টি ফরম্যাটে। 

আলহামদুলিল্লাহ। সবার নিকট কৃতজ্ঞতা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

Link copied!