টি টোয়েন্টি দলে রনি হৃদয় ও রাজা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১, ২০২৩, ০৯:৪৮ পিএম

টি টোয়েন্টি দলে রনি হৃদয় ও রাজা

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

তিনজন খেলোয়াড়কে প্রথমবার ডাকা হয়েছে এই স্কোয়াডে। বিপিএলে ভালো করায় তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও স্পিনার তানবীর ইসলামকে প্রথমবার টি-টোয়েন্টি দলে নেওয়া হয়েছে। এছাড়া বিপিএলে ভালো পারফরম্যান্সের সুবাদে দলে ফিরেছেন রনি তালুকদার ও শামীম হোসেন পাটোয়ারী। 

৯ মার্চ প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ দুটি ম্যাচ হবে ১২ ও ১৪ মার্চ মিরপুরে। 

প্রথম দুই টি-টোয়েন্টির স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, কাজী নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানবীর ইসলাম। 

 

Link copied!