নজুরির কারনে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহর। পিঠের মারাত্মক ইনজুরিতে পড়েছেন বুমরাহ। স্ক্যান তরাতে গতকাল ব্যাঙ্গালুরুতে গিয়েছেন বুমরাহ।
ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) বিষয়টি নিশ্চিত করেছন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা। এমন ইনজুরির কারনে ‘ছয় মাস’ পর্যন্তও মাঠের বাইরে থাকতে হতে পারে বুমরাহকে।
পিটিআইকে বিসিসিআইয়ের ঐ কর্মকর্তা বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরাহর না খেলার বিষয়টি নিশ্চিত। তার পিঠের ইনজুরি মারাত্মক। স্ট্রেস ফ্র্যাকচার হয়েছে, ছয় মাস মাঠের বাইরে থাকতে পারে সে।’
অফিসিয়াল ঘোষনায় বুমরাহ বাদ পড়লে, তার জায়গায় রিজার্ভ থেকে বিশ^কাপের জন্য পেসার নিতে হবে ভারতকে। রিজার্ভ তালিকায় দুই পেসার আছে। তারা হলেন- মোহাম্মদ সামি এবং দীপক চাহার।