টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা আজ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২২, ০৩:১৯ এএম

টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা আজ

টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করা হবে আজ। এই ১৫ সদস্যের দল কেমন হবে সেটা নিয়ে গত ২ দিন আলোচনার শেষ নেই। মাহমুদউল্লাহ রিয়াদের নাম বারবার উঠে এসেছে। ইয়াসির আলী রাব্বিও পিছিয়ে নেই এখানে। 

আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ শুরু হবে। ১৫ সেপ্টেম্বরে দল ঘোষণার শেষ সময়। ১দিন আগেই বিসিবি দল দেবে। আজ দুপুরে মিরপুরে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা করা হবে। 

সৌম্য সরকার ফিরছেন এমন কথা শোনা যাচ্ছে। তবে সাইফউদ্দিনের আশা নেই। সাব্বিরকে ওপেনিং রাখার চিন্তা ভাবনা চলছে। 

Link copied!