টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসভবনে নির্বাচক, বোর্ড কর্মকর্তা ও সাকিবের বৈঠকশেষে এই ঘোষণা দেওয়া হয়।
এশিয়া কাপ, নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
ঘোষণা করা হয়েছে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড। ফিরেছেন সাব্বির। ফেরা হয়নি সৌম্যর।
এ নিয়ে তৃতীয় মেয়াদে টি-টোয়েন্টি অধিনায়ক হলেন সাকিব। ২০০৯ ও ২০১৭ সালে দুই দফায় এই ফরম্যাটে অধিনায়ক হয়েছিলেন এই অলরাউন্ডার। সাকিবের অধীনে ২১ ম্যাচে ৭টিতে জয় পেয়েছে বাংলাদেশ। যেখানে ২১ ম্যাচের ১৪টিতেই হারের মুখ দেখতে হয়েছিল সাকিবকে।
বাংলাদেশ স্কোয়াডঃ সাকিব (অধিনায়ক), বিজয়, ইমন, মুশফিক, রিয়াদ, আফিফ, সাব্বির, মোসাদ্দেক, শেখ মাহেদী, মিরাজ, নাসুম, সাইফ উদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজ, এবাদত, সোহান ও তাসকিন।