টেক্টর ঝড়ে আয়ারল্যান্ডের ৩১৯ রান

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১২, ২০২৩, ০৯:৩৬ পিএম

টেক্টর ঝড়ে আয়ারল্যান্ডের ৩১৯ রান

আকাশ মেঘলা থাকলেও ৪৫ ওভারে ম্যাচ নামিয়ে আনা হয়। প্রবল ঠান্ডা বাতাসে কেঁপেছে এদিন ক্রিকেটার ও সমর্থকরা। তবে তাদের রোমাঞ্চে ভাসিয়েছেন হ্যারি টেক্টর। তার চার ও ছক্কাময় সেঞ্চুরিতে বিশাল স্কোর পেয়ে যায় আয়ারল্যান্ড। ৪৫ ওভারে ৬ উইকেটে ৩১৯ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড। 

টেক্টর ১১৩ বলে ১৪০ রানে আউট হন। ১০টি ছয় ও ৭টি চারে সাজিয়েছেন তার এই ইনিংসটি। ডকরেল ৪৭ বলে ৭৪ রান করে অপরাজিত ছিলেন। তিনি ৪টি ছয় ও ৩টি চার মেরেছেন। বাংলাদেশের শরীফুল ৯ ওভারে ৮৩ রান দিয়ে ২ উইকেট নেন। হাসান মাহমুদও ২ উইকেট পেয়েছেন ৪৮ রান দিয়ে। 

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি এই বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়। তামিম ইকবাল টসে জিতে গতকাল ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন। বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি।

 

Link copied!