টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২, ২০২৩, ০৭:৪২ পিএম

টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে ভারত

অস্ট্রেলিয়াকে হটিয়ে  আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছে  ভারত।  ১৫ মাস পর টেস্ট র‌্যাংকিংয়ের সিংহাসন হারালো অস্ট্রেলিয়া।

আজ র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টের এক নম্বর দল এখন ভারত। ১১৬ রেটিং নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। ২০২১ সালের ডিসেম্বরে সর্বশেষ র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছিলো ভারত।

র‌্যাংকিংয়ের হালনাগাদে ২০২০ সালের মে মাসের পর থেকে অনুষ্ঠিত  সিরিজ বিবেচনায় নেয়া হয়েছে।  ২০২২ সালে মে মাস পর্যন্ত দলগুলোর পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে শতভাগ। আগের দুই বছরের পারফরমেন্স বিবেচনায় নেয়া হয় ৫০ ভাগ।

২০২০ সালের মার্চে নিউজিল্যান্ডের কাছে ভারতের ২-০ ব্যবধানে হেরে যাওয়া সিরিজটি হালনাগাদ থেকে বাদ পড়েছে। এতে ২ পয়েন্ট বেড়েছে রোহিত শর্মার দলের।

২০১৯-২০ মৌসুমে ঘরের মাঠে পাকিস্তান (২-০) ও নিউজিল্যান্ডের (৩-০) বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ জয় দু’টি বিবেচনায় আসেনি। অ্যাশেজে ইংল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারানো সিরিজের পারফরমেন্স ৫০ শতাংশ বিবেচনায় আসে। যার ফলে ১২২ থেকে নেমে ১১৬ রেটিংয়ে হয় স্ট্রেলিয়ার।

Link copied!