ওসমানে ডেম্বেলের ম্যাজিকে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে পরাজিত করে কোপা ডেল রে’র সেমিফাইনাল নিশ্চিত করেছে বার্সেলোনা। জাভির অধীনে বার্সেলোনার সময়টা বেশ ভাল যাচ্ছে।
ফরাসি এ স্ট্রাইকার ৫২ মিনিটে ১০ জনের সোসিয়াদের বিপক্ষে জয়সূচক গোলটি করেন। ৪০ মিনিটে মিডফিল্ডার ব্রেইস মেনডেজকে হারিয়ে একজন কম নিয়েই বাকি সময়টা খেলতে হয়েছে সফরকারীদের। ৩১ বারের রেকর্ড কাপ বিজয়ী বার্সেলোনা আরো একটি শিরোপা জয়ের পথে আধিপত্য দেখিয়েই শেষ চারে উঠেছে।
২০২৩ সালের শুরুটা দারুনভাবে করেছে বার্সেলোনা। প্রতিটি ম্যাচই তারা উপভোগ করছে। স্প্যানিশ সুপার কাপ জেতার পর চির প্রতিদ্বন্দ্বি রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে লা লিগায় টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে। আর এখন কোপা ডেল রে’র সেমিফাইনালে উঠলো।