রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ছাড়বেন এমন গুঞ্জন উঠেছিল। অনেকে বলেছেন, ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে। কিন্তু এই হারে হতাশ হলেও আরো একটি মৌসুম রিয়াল মাদ্রিদে থাকতে চান এই কোচ। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফিওরেন্টিনো পেরেজও সেটা চান।
রিয়াল গত মৌসুমে মিরাকল উপহার দিয়েছে। এবারও তারা ভাল খেলেছে। তবে শেষে থামতে হয়েছে সেমিফাইনালে। তিনি বলেছেন,‘ (চাকরি নিয়ে) কোনো শঙ্কা নেই। সভাপতির সঙ্গে ১৫ দিন আগেই কথা হয়েছে। কেউ এ বিষয়ে প্রশ্ন তোলেনি।’
রিয়াল সভাপতি পেরেজের সঙ্গে ঠিক কোন বিষয় নিয়ে কথা হয়েছে, তা জানাননি আনচেলত্তি। তিনি বলেন, ‘সভাপতি আমাকে ব্যক্তিগতভাবে যা বলেছেন তা এখানে বলব না।’