তাইজুলের উন্নতি , আফ্রিদি সেরা দশে

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৪, ২০২২, ০২:৪৭ এএম

তাইজুলের উন্নতি , আফ্রিদি সেরা দশে

পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ৯ উইকেট নিয়ে আইসিসি টেস্ট  বোলিং র‌্যাংকিং তালিকায় দুই ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামের। ৬৩৬ রেটিং নিয়ে ২২তম স্থানে উঠেছেন  তাইজুল।

বাংলাদেশী বোলারদের মধ্যে র‌্যাংকিংয়ে সবার উপরে আছেন তাইজুল। এরপরই আছেন সাকিব আল হাসান। ৫৬২ রেটিং নিয়ে ৩০তম স্থানে আছেন তিনি। 

এদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে ২১ রান দিয়ে ২ উইকেট নিয়ে আইসিসি টি-টোয়েন্টি খেলোয়াড় র‌্যাংকিংয়ে সেরা দশে ঢুকলেন শাহীন শাহ আফ্রিদি। পাকিস্তানের এই পেসার চার ধাপ এগিয়েছেন। 

 

 

Link copied!