যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসেছেন সাকিব আল হাসান। আর এসে তিনি মিরপুরে অনুশীলন করেছেন। তামিম ইকবালের সাথে সেভাবে কথা না হলেও দুজনের দেখা হয়েছে। সব মিলিয়ে ইংল্যান্ড সিরিজের দিকে তাকিয়ে বাংলাদেশ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট একটি সাক্ষাতকারে বলেছিলেন, তামিম ও সাকিবের ঝামেলা রয়েছে। দুজন দুজনের সঙ্গে কথা বলেন না। অবশ্য তেমন কিছু বোঝা গেল না। দুজন দুজনের মত অনুশীলন করে মাঠ ছেড়েছেন।
১ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ- ইংল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজ।