তিন বিপিএলের তারিখ চূড়ান্ত

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৭, ২০২২, ০৫:৪২ পিএম

তিন বিপিএলের তারিখ চূড়ান্ত

ফ্র্যাঞ্চাইজি নিয়ে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তিন বছরের জন্য ফ্র্যাঞ্চাইজি স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই তিন বছরের বিপিএলের সূচি চূড়ান্ত করেছে বিসিবি। ২০২৩ সালে নবম আসর শুরু হবে ৫ জানুয়ারি থেকে। ৪৩ দিনের টুর্নামেন্ট চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

২০২৪ সালে ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এই আসরও অনুষ্ঠিত হবে ৪৩ দিনের। ২০২৫ সালের প্রথম দিন বিপিএল শুরু হবে। ৪২ দিনের বিপিএল চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিসিবির রোববারের সভা শেষে এ খবর নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাতটি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট আয়োজন করার ইচ্ছা আয়োজকদের।

তামিম ইকবাল অবসর নিয়েছেন টি টোয়েন্টি থেকে। এ ব্যাপারে বিসিবি প্রেসিডেন্ট বলেন,‘ এটা তো আগে থেকেই জানি। আপনারা নতুন শুনলেন নাকি আজ!’

Link copied!