তুর্কমেনিস্তানকে হারাল বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১০, ২০২৩, ০৮:০৭ পিএম

তুর্কমেনিস্তানকে হারাল বাংলাদেশ

এএফসি অনূর্ধ-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বড় জয় পেল বাংলাদেশ। বাংলাদেশের মেয়েরা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তুর্কমেনিস্তানকে। 

শুক্রবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। জোড়া গোল করেছেন আকলিমা খাতুন ও স্বপ্না রানী।

বাংলাদেশ একাদশ : রুপনা চাকমা (অধিনায়ক), নাসরিন আক্তার (উন্নতি), সুরমা জান্নাত, আফিদা খন্দকার, সোহাগি কিসকু, স্বপ্না রানি, মাহফুজা খাতুন (হালিমা আক্তার), শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন (আনিকা), আইরিন খাতুন, ইতি খাতুন।

 

Link copied!