সিঙ্গাপুরে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা ৬-০ গোলে তুর্কিমেনিস্তানকে হারিয়েছে (রাউন্ড ১)। এই ফল অপ্রত্যাশিত। তুর্কিমেনিস্তান বড় দল। এখন মেয়েদের সাহস আরো বেড়ে গেল ।
বাংলাদেশ এর পক্ষে পুজা দাস ৩ মিনিটে প্রথম, থুইনুই মারমা ৫ মিনিটে দ্বিতীয় ও ৫৩ মিনিটে চতুর্থ, রুমা আক্তার ৩৯ মিনিটে তৃতীয়, সুরভী আকন্দ প্রীতি ৬০ মিনিটে পেনাল্টি থেকে পঞ্চম এবং শ্রী মতি তৃষ্ণা ৮২ মিনিটে পেনাল্টি থেকে ষষ্ঠ গোল করেন।
কালাং শহরের জালান বেসার স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পরের প্রতিপক্ষ সিঙ্গাপুর। এই প্রতিপক্ষ শক্তিশালী। তাই কঠোর পরিশ্রম করতে হবে মেয়েদের।