টেস্টের চতুর্থ দিনে আজ কয়েক ঘণ্টার মধ্যে গুটিয়ে গেল প্রোটিয়াদের ইনিংস। দক্ষিণ আফ্রিকা অলআউট ২০৪ রানে। অস্ট্রেলিয়ার কাছে ইনিংস এবং ১৮২ রানে হারল তারা। পর পর দু’টি টেস্ট জিতে সিরিজ়ও চলে এল অস্ট্রেলিয়ার দখলে।
ম্যাচ সেরা হয়েছেন সেই ডেভিড ওয়ার্নার। ডাবল সেঞ্চুরি ও ইতিহাস গড়েছেন তিনি এই মেলবোর্নে। এখন তৃতীয় টেস্টের অপেক্ষা। ৩ টেস্টের সিরিজে ২-০ তে লিড অজিদের।
১ উইকেটে ১৫ রানে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। চা বিরতির আগেই তারা গুটিয়ে যায় ২০৪ রানে। প্রথম ইনিংসে ১৮৯ রান করেছিল সফরকারীরা। জবাবে ৮ উইকেটে ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।