দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়ে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। নিয়ে ৬ষ্ঠবারের মত বিশ্বকাপ জিতল তারা। দক্ষিণ আফ্রিকা স্বাগতিক ছিল। তারা প্রথমবারের মত ফাইনালে উঠেছিল। স্বপ্নভঙ্গ হলো তাদের।
কেপটাউনে অস্ট্রেলিয়ার দেয়া ১৫৭ রান তাড়া করতে নেমে নির্ধারিত ওভার শেষে ছয় উইকেট হারিয়ে প্রোটিয়াদের ইনিংস থেমেছে ১৩৭ রানে।
নারী কিংবা পুরুষ, ক্রিকেট ইতিহাসে যে কোনো সংস্করণের বিশ্বকাপে প্রথমবার ফাইনালে পা রাখে দক্ষিণ আফ্রিকা। ঘরের মাটিতে আয়োজিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে প্রথম শিরোপা জয়ের হাতছানিও ছিল তাদের সামনে। ক্রিকেট দুনিয়ায় প্রোটিয়ারা হতভাগা। সেটা আবার প্রমাণ হয়ে গেল!