দক্ষিণ আফ্রিকার জয়

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৯, ২০২২, ০৩:০৮ এএম

দক্ষিণ আফ্রিকার জয়

অবশেষে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা। কার্ডিফে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বৃহস্পতিবার ৫৮ রানের জয় নিয়ে সিরিজে ফিরেছে সফরকারীরা। প্রথম ম্যাচটি ইংল্যান্ড জিতেছিল। এখন সিরিজ ১-১ এ সমতা এসেছে। 

দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ২০৭ রান তোলে। রাইলি রুশো ৫৫ বলে ৯৬ ও হেনড্রিকস ৩২ বলে ৫৩ রান করেন। জবাবে ইংল্যান্ড ১৬.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয়। 

তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি ৩১ জুলাই রয়েছে সাউদাম্পটনে। 

 

Link copied!