সাউদাম্পটনে রবিবার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে ৯০ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ে ৩ ম্যাচের সিরিজ ২-১ এ নিশ্চিত করেছে তারা। প্রোটিয়ারা প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯১ রান তোলে।
জবাবে ১৬.৪ ওভারে ১০১ রানে অলআউট ইংল্যান্ড। তাবরিজ সামসি ২৪ রানে ৫ উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫০ বলে ৭০ রান করেন রিজা হেনড্রিকস। যিনি ম্যাচসেরা হন।