দক্ষিণ আফ্রিকার ২০২৩ বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৩, ২০২২, ০৬:৫১ পিএম

দক্ষিণ আফ্রিকার ২০২৩ বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়

 

এমনিতেই আইসিসি ওয়ানডে বিশ^কাপ সুপারলিগ টেবিলের সেরা দশের বাইরে  আছে দক্ষিণ আফ্রিকা। ২০২৩ বিশ^কাপের মূল পর্বের টিকিট কিছুটা হলেও কঠিন তাদের জন্য। সেটা এখন অনিশ্চয় তার পর্যায়ে পৌঁছে গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনম্যাচের ওয়ান ডে সিরিজ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। সিরিজের ৩০ পয়েন্ট কাটা যাচ্ছে প্রোটিয়াদের।

১৮ ম্যাচে ১২৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ইংল্যান্ড। ৫ পয়েন্ট পিছিয়ে বাংলাদেশ দুইয়ে। ১২ ম্যাচে ১০০ পয়েন্ট নিয়ে তৃতীয়তে আছে আফগানিস্তান। ১৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তালিকার ১১ নম্বরে দক্ষিণ আফ্রিকা। তাদেরও পরে আছে আয়ারল্যান্ডের মতো দলও।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি ঝুলে ছিল করোনার কারণে। সিরিজের নতুন সূচিতে অনুমোদন দিয়েছে আইসিসি। আগামী বছরের জানুয়ারিতে যা মাঠে গড়াবে বলে ধারণা করা হচ্ছিল। কিন্তু ওই সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আয়োজনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে প্রোটিয়ারা। টুর্নামেন্ট মাঠে গড়ালে ওই সময় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা ব্যস্ত থাকবেন ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে। তাই অস্ট্রেলিয়াকে সিরিজ পেছানে অনুরোধ জানিয়েছে প্রোটিয়ারা। কিন্তু তাদের অনুরোধের ঢেঁকি গিলল না অজিরা।

ওয়ানডে সুপার লিগে দক্ষিণ আফ্রিকার ম্যাচ বাকি ১১টি। এর মধ্যে ৬০ পয়েন্ট পেলেই সরাসরি বিশ^কাপের টিকিট পাবে তারা। অস্ট্রেলিয়ার সিরিজ বাতিল হওয়ায় ৩০ পয়েন্ট কাটা যাচ্ছে তাদের। বাকি ৮ ম্যাচের ৬টিতে জিততে হবে আফ্রিকান দলটিকে। অন্যথায় তাদের বাইরে রেখেই হবে পরবর্তী ওয়ানডে বিশ^কাপ। প্রতিযোগিতার আয়োজক ভারত।

 

Link copied!