মার্সেইর কাছে ২-১ গোলে হেরে টানা দ্বিতীয়বার ফরাসি কাপের শেষ ষোলো থেকে বাদ পড়ল প্যারিস সেইন্ট জার্মেই। মার্সেইর হয়ে গোল করেন অ্যালেক্সিস সানচেজ ও মালিনোভস্কি। আর পিএসজির হয়ে একমাত্র গোল করেন রামোস।
এ ম্যাচে মেসি প্রথম পিএসজির ১০ নম্বর জার্সিতে নামেন। বার্সেলোনায় দশ নম্বরে খেলতেন তিনি। কিন্তু প্যারিসে এসে দশ নম্বর জার্সিটি পাননি এই মহাতারকা। অবশ্য এ জার্সিতে ফেরাটা সুখকর হলো না তার।
মেসি তার ক্যারিয়ারে ১৪টি টুর্নামেন্ট খেলেছে। একমাত্র এই ফরাসি কাপটিই তার জেতা হয়ে ওঠেনি।