ভারতীয় বোলারদের দাপটে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনই অলআউট হলো সফরকারী অস্ট্রেলিয়া। ৭৮. ৪ ওভার খেলে ২৬৩ রানে গুটিয়ে যায় অসিরা।
দিন শেষে ৯ ওভারে বিনা উইকেটে ২১ রান করেছে ভারত। ১০ উইকেট হাতে নিয়ে ২৪২ রানে পিছিয়ে ভারত।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। উসমান খাজা ৮১ ও পিটার হ্যান্ডসকম্ব ৭২ রান করেন। ভারতের ৪ উইকেট শিকারি সামি। ৩টি করে উইকেট রবিন্দ্র জাদেজা ও অশ্বিনের।