ম্যানচেস্টার ইউনাইটেড আবার পয়েন্ট খোঁয়াল। ৩ পয়েন্ট পাওয়ার কথা ছিল। সেখানে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো তাদের। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।
৩১ পয়েন্ট ম্যাচে ৬০ পয়েন্ট টেবিলে চতুর্থস্থানে ইউনাইটেড। পঞ্চম টটেনহ্যামের পয়েন্ট সেখানে ৫৪। সেরা চারে এবার ইউনাইটেড সেটা মনে হচ্ছে। আর সেটা হলে চ্যাম্পিয়নস লিগে ফিরবে রেড ডেভিলরা। এবার তারা চ্যাম্পিয়নস লিগে খেলতে পারেনি।
এ ম্যাচে ৪৪ মিনিটে ২-০ গোলের লিড নিয়ে ইউনাইটেড বিরতিতে গিয়েছিল। সানচো ও রাশফোর্ড গোল দুটি করেন। টটেনহ্যাম পরের অর্ধে জ্বলে ওঠে। ৫৬ ও ৭৯ মিনিটে পোরো ও সন মিন হিউং সমতা আনেন।