দুই দেশের হয়ে সেঞ্চুরি ব্যালান্সের

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১২:৩২ এএম

দুই দেশের হয়ে সেঞ্চুরি ব্যালান্সের

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অসাধারণ নজিরের সাক্ষী থাকল বুলাবায়োর কুইনস স্পোর্টস ক্লাব। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে শতরান করে বিরল নজির গড়লেন জিম্বাবোয়ের মিডল অর্ডার ব্যাটার গ্যারি ব্যালান্স।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে দু'টি আলাদা দেশের হয়ে শতরান করলেন ব্যালান্স। তিনি ইংল্যান্ডের হয়ে টেস্টে একাধিক শতরান করেছেন। এবার জিম্বাবোয়ের হয়েও শতরান করলেন। এর আগে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে দু'টি দেশের হয়ে শতরান করার নজির গড়েন কেপলার ওয়েসেলস। তিনি দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার হয়ে খেলেন এবং দু'দলের হয়েই টেস্ট ম্যাচে শতরান করেন। এবার এই নজির স্পর্শ করলেন ব্যালান্স।

মঙ্গলবার জিম্বাবোয়ে-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচের চতুর্থ দিন প্রথম ইনিংসে পাঁচ নম্বরে ব্যাটিং করতে নামেন ব্যালান্স। তিনি ১৯০ বলে শতরান পূর্ণ করেন।

Link copied!