কলম্বোয় লঙ্কান প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান খেলছেন গল টাইটান্সের হয়ে। কাল বি-লাভ ক্যান্ডির বিপক্ষে খেলা ছিল। সাকিব ২১ বলে ৩০ রান করে রানআউট হন।
আর বোলিংয়ে ৩ ওভারে ১০ রান দিয়ে নেন ২ উইকেট। সাকিবের দল গল টাইটান্স জিতেছে ৮৩ রানে। সাকিবের পারফরম্যান্স কাজে লেগেছে।
সাকিব বেশ ফর্মে রয়েছেন। সব ফরম্যাটেই জ্বলে উঠছেন তিনি। এই লিগ খেলে দেশে ফিরবেন। আবার শ্রীলংকায় এশিয়া কাপ রয়েছে।