দ্বিতীয় সেশনের শুরুতে ডিন এলগারকে ফিরিয়েছিল বাংলাদেশ। এরপর বাভুমাকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন পিটারসেন। তুলে নেন ফিফটি। মাঝে হানা দেয় বৃষ্টি।
২৪ মিনিট বন্ধ থাকার পর আবার শুরু হয় খেলা। তাইজুল ফেরান থিতু হওয়া পিটারসেনকে।
এখন ক্রিজে আছেন বাভুমা-রিকেলটন। দ্বিতীয় সেশনে ২ উইকেট হারিয়ে ৯২ রান করে দক্ষিণ আফ্রিকা। ২টি উইকেটই নেন তাইজুল। দুই সেশন শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৯৯ রান।
২ টেস্টের সিরিজ এটি। দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচটি ২২০ রানে জিতে এগিয়ে রয়েছে। বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই এটা। এর আগে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে।