ধোনির চেন্নাইকে হারিয়ে গুজরাটের শুরু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১, ২০২৩, ১২:১৩ এএম

ধোনির চেন্নাইকে হারিয়ে গুজরাটের শুরু

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১৬তম আসর জয়ে শুরু করেছে গুজরাট টাইটান্স। মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে ৫ উইকেটে হারিয়ে আসর শুরু করেছে হার্দিক পান্ডিয়ার গুজরাট। 

রশিদ খান গুজরাটকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান। বোলিংয়ে ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২ উইকেট। আর ব্যাটিংয়ে যখন নামেন তখন গুজরাট একটু চাপে ছিল। একটি ছক্কা ও চার মেরে গুজরাটকে জয়ের দরজায় নিয়ে যান তিনি। ৩ বলে ১০ রান করেন তিনি। 

প্রথমে ব্যাট করে চেন্নাই ৭ উইকেটে ১৭৮ রান সংগ্রহ করেছিল। জবাবে ১৯.২ ওভারে জয় নিশ্চিত করে গুজরাট। শুভমান গিল ৩৬ বলে ৬৩ রান করে আউট হন। চেন্নাইয়ের রুতুরাজ গায়কোয়াড় ৫০ বলে ৯২ রানের ইনিংস খেলেছিলেন। সেটা বৃথা গেল দলের হারে। 

Link copied!