সালেরিটানার সঙ্গে জিতলেই ইতালির লিগ সিরিএ নিশ্চিত হতো নাপোলির। দিয়েগো ম্যারাডোনা সর্বশেষ তাদের চ্যাম্পিয়ন করেছিল। আবার সে ইতিহাসের কাছে ছিল তারা। কিন্তু হলো না। ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা।
৬২ মিনিটে অলিভেরার গোলে লিড নিলেও পরে গোল হজম করে নাপোলি। ৮৪ মিনিটে সালেরিটানার দিয়া সমতা এনে দেন ম্যাচের।
প্রচুর মানুষ এসেছিলেন আজ। নাপোলি সেই ম্যারাডোনার হাত ধরে ১৯৯০ সালে চ্যাম্পিয়ন হয়। উৎসব শুরু হয়ে গিয়েছিল। কিন্তু সে উৎসব থেমে গেল। আরো অপেক্ষা বাড়ল। ৩২ ম্যাচ শেষে নাপোলির পয়েন্ট ৭৯। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা লাজিওর পয়েন্ট ৬১।