নাসুম ও মিরাজে নাকাল ওয়েস্ট ইন্ডিজ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৩, ২০২২, ০৯:৩২ পিএম

নাসুম ও মিরাজে নাকাল ওয়েস্ট ইন্ডিজ

নাসুম আহমেদ (৩/১৯) ও মেহেদী হাসান মিরাজের জাদুতে (৪/২৯) ওয়েস্ট ইন্ডিজ গায়ানাতে বুধবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ১০৮ রানে অলআউট হয়েছে (৩৫ ওভার)। দলীয় সর্বোচ্চ ২৫ রান কেমো পলের। সিরিজ জয়ের হাতছানি এখন বাংলাদেশের। 

২০১১ সালের অক্টোবরে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজকে ৬১ রানে অলআউট করেছিল বাংলাদেশ। এমনিতে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন স্কোর ৫৪। সেটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৪ সালে। 

নাসুম ১০ ওভার বল করে ১৯ রান দিয়ে নেন ৩ উইকেট। আর ৪টি মেডেন ওভার ছিল। নাসুমের বল কোনোভাবে পড়তে পারেনি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। 

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ এটি। প্রথমটি এই গায়ানাতে বাংলাদেশ ৬ উইকেটে জিতেছিল। ১-০ তে এগিয়ে ছিলেন তামিম ইকবালরা। দ্বিতীয় ম্যাচ জিতলে সিরিজও নিশ্চিত এমনই ছিল হিসাব। একাদশে একটি পরিবর্তন ছিল। তাসকিন আহমেদের বদলে দলে নেওয়া হয় মোসাদ্দেক হোসেনকে। 

কাইল মায়ার্সকে (১৭) বোল্ড করে সূচনা করেন অফ স্পিনার মোসাদ্দেক। এরপর ক্যারিবীয় কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেনি। অধিনায়ক পুরান রান করার আগেই বোল্ড নাসুমের বলে।  ১০ উইকেটের ৮টিই স্পিনারের। আকিল হয়েছেন রান আউট। 

 

Link copied!