লিডসের হেডিংলিতে তৃতীয় টেস্টের পঞ্চম দিনে ৭ উইকেটে জিতে নিল ইংল্যান্ড। ৩ টেস্টের তিনটিতে হেরে হোয়াইটওয়াশ নিউজিল্যান্ড।
জয়ের জন্য ২৯৬ রান দরকার ছিল ইংল্যান্ডের। আজ শেষ দিনে সেটা ১১৩ রানের। ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে।
জো রুট ৮৬ ও বেয়ারস্টো ৭১ রান করে অপরাজিত ছিলেন। বেয়ারস্টো টেস্ট খেলছেন টি টোয়েন্টি মেজাজে। ৪৪ বলে ৭১ রান করেন তিনি ৮টি চার ও ৩টি ছক্কায়। রুট অবশ্য রয়েসয়ে ব্যাট করেছেন। ১২৫ বলে তার সাজানো ইনিংসে ১১টি চার ও ১টি ছক্কা।
বেয়ারস্টো ৩০ বলে ফিফটি করেছিলেন। ইংল্যান্ডের ইতিহাসে এটা দ্বিতীয় দ্রুততম। ভয়ঙ্কর ব্যাট করছেন এই ডান হাতি ব্যাটসম্যান।
এই টেস্টের প্রথম ইনিংসে ৩২৯ রান করে নিউজিল্যান্ড। ইংল্যান্ড জবাবে ৩৬০ রান করেছিল। নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে ৩২৬ রানে অলআউট হয়।