কেন উইলিয়ামসনের দুর্দান্ত সেঞ্চুরিতে ক্রাইস্টাচার্চে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ড ২ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে।
শ্রীলংকার হারে দ্বিতীয় বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে প্রথম আসরের রানার্স-আপ ভারতের । আগামী ৭ জুন ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।
চতুর্থ দিন নিউজিল্যান্ডকে ২৮৫ রানের টার্গেট দেয় শ্রীলংকা। জবাবে চতুর্থ দিন শেষে ১৭ ওভারে ১ উইকেটে ২৮ রান করেছিলো নিউজিল্যান্ড। টম লাথাম ১১ ও উইলিয়ামসন ৭ রানে অপরাজিত ছিলেন।
টেস্ট জিততে শেষ দিন নিউজিল্যান্ডের দরকার পড়ে ২৫৭ রান। শ্রীলংকার প্রয়োজন ছিলো ৯ উইকেট। কিন্তু আজ পঞ্চম দিনের শুরু থেকে বৃষ্টির কবলে পড়ে টেস্টটি। বৃষ্টির দাপটে ৫ ঘন্টা পর শুরু হয় ম্যাচ। এতে অন্তত ৫৩ ওভার খেলার সিদ্বান্ত নেয় ম্যাচ অফিসিয়ালরা।