নিউজিল্যান্ডের ম্যাচের আগে ফিরলেন সাকিব

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৮, ২০২২, ০৬:০৮ পিএম

নিউজিল্যান্ডের ম্যাচের আগে ফিরলেন সাকিব

লিঙ্কনে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজে রবিবার বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এ ম্যাচে সাকিব আল হাসান খেলবেন। 

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে যায় পাকিস্তানের সঙ্গে। টিকে থাকার লড়াইয়ে নিউজিল্যান্ডের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য।

বাংলাদেশ ২১ রানে হেরেছে পাকিস্তানের কাছে। আর সে ম্যাচে সাকিব আল হাসান খেলেননি। নানা গুঞ্জন রয়েছে তার না খেলা নিয়ে। 

 ভ্রমণক্লান্তি থাকায় তাকে বিশ্রামে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। সঙ্গে ম্যাচ ফিটনেসের ভাবনাও ছিল। শনিবার ছিল দলের ঐচ্ছিক অনুশীলন। এদিন কোচিং স্টাফদের নিয়ে সাকিব একা কাজ করেছেন লিঙ্কনের নেটে।

বিসিবির পাঠানো ভিডিওতে দেখা যায়, সাকিব নেটে থ্রোয়ার রমজানের বল মোকাবিলা করছেন। সে সময়ে দলের টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরাম এবং ব্যাটিং কোচ জেমি সিডন্স পাশেই ছিলেন। অনুশীলন শেষে কোচিং স্টাফদের সঙ্গে আলাপ করতেও দেখা যায় তাকে।

 

Link copied!