নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন মেসি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১২, ২০২৩, ০৮:০৩ পিএম

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন মেসি

লিওনেল মেসিকে ২ সপ্তাহ নিষিদ্ধ করেছিল প্যারিস সেইন্ট জার্মেই। সে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার অ্যাজাচিওর বিপক্ষে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচ। সে ম্যাচের জন্য পিএসজি দল ঘোষণা করেছে। সে দলে মেসিকে নেওয়া হয়েছে। 

সৌদি আরবে অনুমতি না নিয়ে যাওয়ায় পিএসজি তাকে নিষিদ্ধ করেছিল। অবশ্য ২ সপ্তাহ যাওয়ার আগেই মেসিকে মুক্ত করা হয়েছে। 

গুঞ্জন রয়েছে, এ মৌসুম শেষে মেসি পিএসজি ছাড়ছেন। আর যেতে পারেন বার্সেলোনা নয়তো সৌদি আরবের ক্লাবে।  

Link copied!