প্যারিস সেইন্ট জার্মেই ম্যাচটি হেরে যেতে পারতো। পেনাল্টি গোল বাঁচিয়ে দিল তাদের। আর সেই গোলটি করেছেন নেইমার। পিএসজি রাতে ফরাসি লিগে ১-১ গোলে ড্র করেছে মোনাকোর সঙ্গে।
ম্যাচের ২০ মিনিটে মোনাকোর কেভিন ভোলান্ড করেন। নেইমার ৭০ মিনিটে গোলটি শোধ করে দেন। মৌসুমে প্রথম পয়েন্ট হারাল পিএসজি। ৪ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে অবশ্য শীর্ষে তারা। এ ম্যাচে মেসি খেলেছেন। অবশ্য গোলের দেখা পানি।