নেপালে ব্রেট লিকে পেয়ে খুশি নারী ফুটবলাররা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২২, ০৭:৩৭ পিএম

নেপালে ব্রেট লিকে পেয়ে খুশি নারী ফুটবলাররা

সাফ ওমেন চ্যাম্পিয়নশীপে অংশগ্রহনকারী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে শুভ কামনা জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ফাস্ট বোলার ব্রেট লী। আজ কাঠমান্ডুর টিম হোটেল ‘দ্য সলটি’-তে সাবিনাদের সঙ্গে দেখা হয় অস্ট্রেলিয়র সাবেক পেসারের। এ সময় বাংলাদেশের জার্সি পরিহিত নারী ফুটবলারদের দেখে তিনি তাদের সম্পর্কে খোঁজ খবর নেন।

মুলত দুবাইয়ে এশিয়া কাপ দেখে ফেরার পথে নেপালে এসেছেন ব্র্রেট লি। এখান থেকে রোড সেফটি টুর্নামেন্ট খেলতে ভারতে যাওয়ার কথা রয়েছে তার। আগামীকাল  ১০ সেপ্টেম্বর থেকে ১লা অক্টোবর অনুষ্ঠিত হবে সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্ট।

এ সময় বাংলাদেশ  অধিনায়ক সাবিনা খাতুনসহ দলের অন্য খেলোায়াড়দের সঙ্গে কথাও বলেন ব্রেট লী। পাকিস্তানের বিপক্ষে কালকের ম্যাচের আগে দলের জন্য শুভ কামনাও করেন তিনি। অধিনায়ক সাবিনা খাতুনের পরিচয় নেয়ার পর তাকে বলেন, ‘তোমার ও বাংলাদেশ দলের জন্য রইল অনেক শুভকামনা।’  পরে তাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন অস্ট্রেলিয়র এ গতি তারকা ।

Link copied!