পনেরো শিরোপার লক্ষ্য নিয়ে নামছে রিয়াল মাদ্রিদ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২২, ০১:০৯ এএম

পনেরো শিরোপার লক্ষ্য নিয়ে নামছে রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাবের নাম রিয়াল মাদ্রিদ। আর ১৪ বার দূরের কথা কোনো ক্লাবের ১০টিও নেই এই শিরোপা। এবার ১৫তম শিরোপাকে লক্ষ্য রেখে স্পেনের ক্লাবটি খেলতে নামছে। 

রিয়াল মাদ্রিদ গতবারের চ্যাম্পিয়ন। ১৪ বারের শিরোপা ধারী তারা। আর দলে বেশ কিছু পরিবর্তন এনেছে তারা। করিম বেনজেমা ও ভিনিসিয়াস জুনিয়রকে সাথে নিয়ে আবারো জ্বলে উঠতে চায় তারা।

তারকাখচিত মেসির প্যারিস সেইন্ট জার্মেই কি পারবে রিয়াল মাদ্রিদকে ঠেকাতে? গতবার রিয়ালের কাছে স্বপ্ন ভঙ্গ হয় তাদের। আরো একবার এই জ্বালায় পুড়তে চায় না তারা। 

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। সেই তাকে ছাড়া এবার চ্যাম্পিয়নস লিগের ওই মঞ্চ বেশ বেমানান। গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড বেশ ফপ ছিল। তারা এবার ইউরোপা লিগে খেলবে। রোনালদো ক্যারিয়ারে প্রথম খেলতে যাচ্ছেন ইউরোপা লিগে। নতুন অভিজ্ঞতা হলেও তিনি চ্যাম্পিয়নস লিগে খেলে এমন কাবে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। 

চ্যাম্পিয়নস লিগে নেই রোনালদো। কিন্তু মেসি তো আছেন। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় রোদ ঝিকমিক করে বটে! সেই আলোর রোশনাই কোথায়। মেসি কি তার সেই ঝলকানি দেখাতে পারবেন? আর পিএসজি সে আলোর পথ ধরে জিতবে চ্যাম্পিয়নস লিগ। এসব কথার শুরুটা আজ হচ্ছে ইউরোপে। 

রিয়াল মাদ্রিদ এবারও টপ ফেবারিট হিসেবে মাঠে নামবে। তাদের প্রতিপক্ষ সেল্টিক। এছাড়া সেভিয়ার সঙ্গে লড়বে ম্যানসিটি। আর চেলসির প্রতিপক্ষ দিনামো জাগরেভ। ইতালিয়ান চ্যাম্পিয়ন ওদিকে রেড বুল সলজবুর্গের পরীক্ষা নেবে। 

 

Link copied!