গুঞ্জন আরো জোড়ালো করলেন লিওনেল মেসি। স্ত্রী ও পরিবার নিয়ে পিএসজির কাছ ডে অফ নিয়ে বার্সেলোনায় এসেছেন তিনি। এ মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন এটা নিশ্চিত হয়েছে মিডিয়া। তবে কোথায় যাবেন সেটা নিয়ে কথা হচ্ছে। আল হিলাল, ইন্টার মিয়ামি না বার্সেলোনা? এ তিন ক্লাবে সম্ভাবনা বেশি।
বার্সেলোনা আর্থিক বেরিক্যাড রয়েছে। চাইলেই মেসিকে কিনতে পারবে না। সেক্ষেত্রে মেসিকে তার বাজার মূল্য কমাতে হবে। একজন বিশ্বচ্যাম্পিয়নের জন্য সেটা কঠিন। পিএসজি যে ভ্যালু দেয় সেটার ৪ ভাগের ১ ভাগে নামিয়ে আনলে তিনি বার্সেলোনায় খেলবেন। এমন সব আলোচনা যখন চলছে তখন শোনা গেল ছেলেদের স্কুলের ব্যাপারে খোঁজ নিয়েছেন। এ বার শোনা গেল, গোপনে বার্সেলোনায় এসেছেন ১৫ সুটকেস নিয়ে। তাহলে কি চেনা ডেরায় ফিরছেন মেসি?
পিএসজিতে গোল করছেন ও করাচ্ছেন তিনি। কিন্তু নেইমার ও তাকে আনা হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর জন্য। সে স্বপ্ন পূরন হয়নি। মেসি ও নেইমার বার্সেলোনায় শেষ ২০১৫ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ জেতেন।
পিএসজি এবার শেষ ষোলোতে বিদায় নেয়। ওদিকে নেইমার ইনজুরি তে। এমবাপ্পে ও মেসি পেরে ওঠেননি বায়ার্ন মিউনিখের সাথে।
মেসির বার্সেলোনা ছাড়াটা দুঃখজনক ঘটনা ছিল। সমর্থকরা কষ্ট পেয়েছিলেন। এ বার্সায় ছোট থেকে খেলেছেন মেসি। সেখানে ফেরা মানে, ঘরের ছেলের, ঘরে ফেরা!