পাকিস্তানকে শাহেনশাহর শুভ কামনা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২১, ২০২২, ০৮:৩৭ পিএম

পাকিস্তানকে শাহেনশাহর শুভ কামনা

এশিয়া কাপের ১৫তম আসরে খেলতে পারবেন না পাকিস্তানের বোলিংয়ের প্রধান অস্ত্র পেসার শাহিন শাহ আফ্রিদি। তাতে স্বাভাবিকভাবেই হতাশ আফ্রিদি। 

হতাশার মধ্যেও দলের জন্য শুভ কামনা জানাতে ভুল করেননি আফ্রিদি। দলকে শুভ কামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বার্তা দিয়েছেন তিনি। পাকিস্তান দলের একাদশের ১১জন ক্রিকেটারকেই ‘ম্যাচ উইনার’ হিসেবে আখ্যায়িত করেছেন আফ্রিদি।

টুইটারে আফ্রিদি লিখেছেনন, ‘আমাদের সেরা একাদশের সবাই একেকজন  ম্যাচ উইনার। এশিয়া কাপের জন্য আমার দলকে শুভকামনা । ভক্তদের প্রতি অনুরোধ দোয়া করবেন যেন  দ্রুত যেন সুস্থ হয়ে উঠতে পারি ।  আমি দ্রুতই ফিরবো, ইনশাআল্লাহ।’

 

Link copied!