পরপর দুদিন পাকিস্তান ক্রিকেটে বড় ধাক্কা দিল আফগানিস্তান। প্রথম টি টোয়েন্টি ম্যাচটি ছিল পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম জয়। আর আবার জিতে তারা ইতিহাস ঘটিয়ে ছাড়ল রবিবার। প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতে নিল আফগানিস্তান। ১ ম্যাচ তাও হাতে রেখে।
পাকিস্তান অবশ্য গুরুত্বপূর্ণ কয়েকজনকে ছাড়া নেমেছে। বাবর আজম বা শাহেনশাহ আফ্রিদিরা ছিলেন না। সাদাব খানের অধীনে খেলতে নেমে পেরে উঠল না পাকিস্তান।
২০ ওভারে পাকিস্তানের স্কোর ছিল ১৩০ রান। ১৯.৫ ওভারে আফগানিস্তান জয় নিশ্চিত করে ৩ উইকেট হারিয়ে। ৭ উইকেটের বিশাল জয়ে ম্যাচ ও সিরিজ নিশ্চিত করে তারা।