এক ম্যাচ বাকী থাকতে পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। আজ সিরিজের চতুর্থ ওয়ানডেতে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশের যুবারা।
পাঁচ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করে ৩-১ ব্যবধানে এগিয়ে থাকলো পাকিস্তান। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেয় পাকিস্তান।
আগামী ১৫ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে।