পাকিস্তানের টানা দুই জয়

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৮, ২০২২, ০৬:০৩ পিএম

পাকিস্তানের টানা দুই জয়

বাবর আজমের দারুণ ইনিংসে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান। আজ টুর্নামেন্টের ও নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ডকে।

গতকাল টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২১ রানে হারিয়েছিলো পাকিস্তান। আজ ব্যাট হাতে ৫৩ বলে অনবদ্য ৭৯ রান করে পাকিস্তানের জয় নিশ্চিত করেন একবার জীবন পাওয়া বাবর। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

ক্রাইস্টচার্চে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্বান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

Link copied!