পাঞ্জাবের বিশাল জয়

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৪, ২০২২, ০২:৩৪ এএম

পাঞ্জাবের বিশাল জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মঙ্গলবার ৮ উইকেটে গুজরাটকে হারাল পাঞ্জাব কিংস। সেই সঙ্গে লিগ তালিকায় কলকাতা নাইট রাইডার্সকে টপকে অষ্টম থেকে সরাসরি পঞ্চম স্থানে উঠে এলেন মায়াঙ্ক আগরওয়ালরা।

গুজরাট প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে। জবাবে ১৬ ওভারে জয় নিশ্চিত হয় পাঞ্জাবের তাও আবার ৮ উইকেট হাতে রেখে। শিখর ধাওয়ান ৬২, রাজাপাকসে ৪০ ও লিভিংস্টোন ৩০ রান করেন। 

পাঞ্জাবের রাবাদা ৩৩ রানে ৪ উইকেট নেওয়ায় ম্যাচসেরা হন। 

Link copied!