বার্মিংহ্যামের এজবাস্টনে গতকাল শুরু হয়েছে পঞ্চম ও শেষ টেস্ট ম্যাচটি। করোনার কারনে গত বছর ভারত-ইংল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষটি স্থগিত হয়েছিলো। গত সেপ্টেম্বরে স্থগিত হওয়া ম্যানচেস্টার টেস্টটি গতকাল খেলতে নামে ভারত ও ইংল্যান্ড। প্রথম চার ম্যাচ শেষে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত।
ইংল্যান্ড টস জিতে ফিল্ডিং নেয়। ৯৮ রানে ভারত ৫ উইকেট হারায়। বিরাট কোহলি ১১ রানে বোল্ড হন। এছাড়া শুভমান গিল ১৭, চেতেশ্বর পুজারা ১৩, হনুমান বিহারী ২০ ও শ্রেয়াস আয়ার ১৫ রানে আউট।
৬ষ্ঠ উইকেটে পান্ট ও রবিন্দ্র জাদেজা ২৩৯ বলে ২২২ রানের জুটি উপহার দেন। পান্ট ১১১ বলে ১৪৬ রান করেন। ১৯টি চার ও ৪টি ছক্কার মার তার ইনিংসে। জাদেজা ৮৩ রানে এখনও অপরাজিত রয়েছেন।
প্রথম দিন শেষে ভারত ৭ উইকেটে ৩৩৮ রান সংগ্রহ করেছে।