ইফতেখার আহমেদ ঝড় তুলেছিলেন। তবে পাকিস্তানকে জেতাতে পারেননি। ২৪ বলে ৬০ রান করে আউট হন তিনি। আর নিউজিল্যান্ড লাহোরে তৃতীয় টি টোয়েন্টি জিতে নিল ৪ রানে।
নিউজিল্যান্ড ১৬৪ রানর টার্গেট দিয়েছিল। জবাবে পাকিস্তান থেমেছে ১৫৯ রানে। ৫ ম্যাচের সিরিজে এখন পাকিস্তান ২-১ এ এগিয়ে থাকলো। আরো ২টি ম্যাচ রয়েছে এ সিরিজে। ম্যাচসেরা হন ৪৯ বলে ৬৪ রান করা লাথাম।