পিএসজি উড়ছে

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২২, ১১:৩৩ এএম

পিএসজি উড়ছে

ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের ধারাতেই আছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার রাতে ১০ জনের নঁতের বিপক্ষে ৩-০ গেলে জিতেছে প্যারিয়ানরা। দুর্দান্ত এই জয়ের নায়ক কিলিয়ান এমবাপ্পে। করেছেন জোড়া গোল। অথচ ফর্মে থাকা নেইমার এদিন মাঠেই নামতে পারলেন না।

ম্যাচের দুই অর্ধে দুটি গোল করেন এমবাপ্পে। প্রথমটা ১৮ মিনিটে। দ্বিতীয়টা ৫৪ মিনিটে। যদিও ২৪ মিনিটেই দশজনের দলে নেমে আসে নঁতে। সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্যাবিয়ও। নঁতেকে একজন কম পেয়ে তার ফাদায় নিয়েছে পিএসজি। তবে দশজনের দল নিয়েই পিএসজির সঙ্গে ভালোই লড়াইটা করেছে নঁতে।

৬৮ মিনিটে পিএসজির শেষ গোলটি করেন তাভারিস মেন্ডিস। তাতেই নিশ্চিত হয়ে যায় প্যারিসিয়ানরে বড় জয়। এই জয়ে লিওনেল মেসি থাকলেন পার্শ্বনায়কের ভূমিকায়। এমবাপ্পের দুটো গোলেরই উৎস ছিলেন তিনি।

Link copied!