কাতারে বিশ্বকাপ জয়ের পর পরিবারের সাথে সময় কাটান লিওনেল মেসি। এ বছরের শুরুর দিকে প্যারিসে আসেন। বুধবার ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচ খেলতে নামেন। বিশ্বকাপের পর এটা তার প্রথম ম্যাচ। প্যারিস সেইন্ট জার্মেই ম্যাচটি জিতেছে ২-০ গোলে। অ্যাঞ্জারসকে হারিয়ে দিয়েছে তারা সহজে। মেসি ডান পায়ে ক্যারিয়ারের ১০০তম গোল করলেন। এটা ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে।
লিওনেল মেসি বাঁ পায়ের ফুটবলার। ডান পায়ে তার গোল অবশ্য কম নয়। ফুটবলের ভাষায় ‘উইক ফুট’ এ তার সেঞ্চুরি হয়ে গেছে। এ রাতে ম্যাচের ৭২ মিনিটে গোলটি করেন মেসি। আর পুরো ম্যাচে ভালই ঝলক দেখিয়েছেন।
কিংবদন্তি পেলেকে স্মরণ করেছে পিএসজি। খেলা শুরুর আগে মেসিরা পেলের ছবিযুক্ত টি শার্ট গায়ে চাপিয়ে অনুশীলন করেছিলেন। ফ্রেঞ্চ লিগ ওয়ানে ৬ পয়েন্টে লিড নিয়ে শীর্ষে পিএসজি।