কিলিয়ান এমবাপ্পে দুটি গোল করেছেন। এছাড়া রুইজ ও হাকিমি গোল করেছেন। অ্যাজাচ্চিওর ইউসুফ আত্মঘাতি গোল করেন। প্যারিস সেইন্ট জার্মেই ৫-০ গোলে হারিয়েছে অ্যাজাচ্চিওকে। নিষেধাজ্ঞা থেকে ফিরে গোলশূন্য ছিলেন লিওনেল মেসি।
আশরাফ হাকিমি অবশ্য ৭০ মিনিটে লাল কার্ড দেখেছেন। অ্যাজাচ্চিওর থমাসও দেখেছেন। শিরোপার পথে রয়েছে পিএসজি। ৩৫ ম্যাচে ৮১ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা লেন্স থেকে ৬ পয়েন্ট বেশি মেসিদের।