পুরান ও মায়ার্সের ব্যাটে ভর করে ম্যাচ ও সিরিজ উইন্ডিজের

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৮, ২০২২, ০৩:০৩ এএম

পুরান ও মায়ার্সের ব্যাটে ভর করে ম্যাচ ও সিরিজ উইন্ডিজের

গায়ানায় তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে ৩ ম্যাচের সিরিজ ২-০ তে নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৬৪ রানের টার্গেট কে মামুলি বানিয়ে ছাড়েন নিকোলাস পুরান (৭৪*) ও কাইল মায়ার্স (৫৫)। 

নিকোলাস পুরান ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের বন্দরে নোঙর করান। ৩৯ বলে ৭৪ রানে অপরাজিত ছিলেন তিনি উইকেটে। ৫টি চার ও ৫টি ছক্কা রয়েছে তার ইনিংসে। 

অন্যদিকে ৫৫ রানে আউট হন মায়ার্স। তার ইনিংসটি ৩৮ বলের। পুরান ও মায়ার্স চতুর্থ উইকেটে ৫১ বলে ৮৫ রানের জুটি উপহার দেন। এই জুটিই মূলত ক্যারিবীয়দের জয়ের কাছে নিয়ে যায়। ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে ছিল স্বাগতিকরা। বাংলাদেশের বোলাররা সেটাকে দীর্ঘায়িত করতে পারেনি। নাসুম ৪ ওভারে ৪৪ রান দিয়ে নেন ২ উইকেট। 

এর আগে  আফিফের ৫০ ও লিটন দাসের ৪৯ রানে ভর করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রান সংগ্রহ করে। সাকিব ৫ ও মাহমুদউল্লাহ ২২ রান করেন। হেডেন ওয়ালশ ২ উইকেট নেন। 

প্রথম টি টোয়েন্টি ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয়টি ওয়েস্ট ইন্ডিজ ৩৫ রানে জিতেছিল। ২-০ তে সিরিজ হয়ে গেল। এর আগে তারা টেস্টে ২-০ তে সিরিজ নিশ্চিত করে। 

এখন ওয়ানডে সিরিজের অপেক্ষা। এই গায়ানায় ১০,১৩ ও ১৬ জুলাই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে। 

Link copied!