পেলে: মহাকালের অনন্ত যাত্রায়

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩, ২০২৩, ০৬:৩৯ পিএম

পেলে: মহাকালের অনন্ত যাত্রায়

প্রকৃতির পালাবদলে দিন, মাস, বছর যায়। নিয়মের সাথে সাথে কতকিছু হারিয়ে যায় আবার কতকিছু পেয়ে যায় প্রকৃতি। সব মিলিয়ে এই বছরটাও ছিল বিশেষ একটি বছর। এ বছরটি দিয়েছে অনেক কিছুই আবার কেড়েও নিয়েছে অনেক। পূর্ণ করেছে অনেক আবার শুন্যও করেছে আমাদের।

বছরের একেবারে শেষ দিকে মহাকাল ডেকে নিলেন কিংবদন্তি ফুটবলের রাজা খ্যাত ব্রাজিলের কালো মানিক পেলেকে। বিশ্বকাপ ফুটবলের আনন্দ যজ্ঞের রেশ এখনো শেষ হয়নি। এরইমধ্যে এই বিষাদ সংবাদ।

এদিকে পেলেকে মঙ্গলবার শেষবারের মতো শেষ ইচ্ছানুযায়ী সান্তোসে নেওয়া হয়। যে সান্তোসকে তিনিই বিশ্ববিখ্যাত করেছিলেন। তিনি তিন তিনটি বিশ্বকাপ এনে দিয়েছেন এই সান্তোস থেকে স্বপ্ন দেখেই। সান্তোস যেন ছিল জাদুর আসর। পেলে ছিলেন জাদুকর। দেখাতেন পরম আরাধ্য পায়ের জাদু। এবার অবশ্য পায়ের কারিকুরি দেখালেন না। দৌঁড়ালেন না বলের পেছনেও। নিথর দেহে কাফিনে বন্দি এখন তিনি; শেষবারের মতো ভক্তদের ভালবাসায় সিক্ত হচ্ছেন ফুটবল রাজা।

পেলে শেষ নিঃশ্বাস  ফেললেন বাইশে, শেষ যাত্রায় রওনা হলেন তেইশে। এ যেন শোক দিয়ে মেলবন্ধন ঘটাল নতুন বছরের। শেষ যাত্রায় সান্তোসের বিভিন্ন রাস্তায় এবং তাঁর বাড়ির সামনে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে ছিলেন পেলের সজ্জাসয়ী শতবর্ষী মা সেলেস্তে আরান্তেস, শেষবারের মতো কলিজার টুকরো সন্তানের নিস্তরঙ্গ দেহ ছুঁয়ে দেখবেন তিনি। তবে আলঝেইমারস রোগে আক্রান্ত মা ভুলে গিয়েছেন আগের সব স্মৃতি। শেষবারের মতো ছেলেকে চিনে বুকে জড়িয়ে ধরবেন কিনা, সেই সম্ভাবনা নেইও হয়তো।

ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনিউ শেষ শ্রদ্ধায় আছেন। সাওপাওলোর নেক্রপোল একুমেনিকাতে সমাধিস্থ করা হবে তাঁকে। ১৪ তলা বাড়ির সবচেয়ে উঁচুতে অন্তিম শয্যায় শায়িত হবেন পেলে। সর্ব সাধারণের শ্রদ্ধায় সিক্ত পেলের শেষযাত্রায় থাকবেন শুধু তাঁর পরিবারের লোকজন।

৮২ বছর বয়সী পেলে সর্বকালের সেরা ফুটবল ইতিহাসে। ২১ বছরের ফুটবল ক্যারিয়ারে শত-সহস্র দুর্দান্ত গোল রয়েছে তাঁর। বিশ্ববিখ্যাত এ জাদুকর আর পরবেন না তাঁর ১০ নম্বর জার্সি, সোনালী বুটজোড়া তুলে রাখা আছে আলমারিতে। ওপারেই অপেক্ষা করছেন আরেক কিংবদন্তি মারাদোনা। তাঁর সাথেও দেখা হয়ে যাবে তাঁর, এরপর দুজন নতুন করে প্লান করবেন ঐশ্বরিক কোনো ফুটবল ম্যাচ নিয়ে।

Link copied!