প্যারিসে মেসিকে সংবর্ধনা দেওয়া হবে

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২, ২০২৩, ০৬:০৬ পিএম

প্যারিসে মেসিকে সংবর্ধনা দেওয়া হবে

ফরাসি লিগে লেন্সের কাছে ৩-১ গোলে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে পিএসজি। বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি ও নেইমার বিহীন ম্যাচটিতে পরাজয়ের মধ্য দিয়ে গত বছরের ২০ মার্চের পর প্রথম কোন প্রতিযোগিতায় পরাজয় বরণ করতে বাধ্য হলো ফরাসি জায়ান্টরা। 

ম্যাচ শেষে পিএসজির কোচ ক্রিস্টোফে গাল্টিয়ার বলেছেন, ‘আজকের এই জয়টা লেন্সের প্রাপ্য ছিল।’

লেন্সের হয়ে লোয়িস ওপেন্ডা এক গোল করার পাশাপাশি  আরো একটির যোগান দিয়েছেন। এবারের মৌসুমে এ পর্যন্ত খেলা ১৭ ম্যাচে মাত্র একটিতে পরাজিত হয়ে এই মুহূর্তে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লেন্স। শীর্ষে থাকা পিএসজির তুলনায় তারা মাত্র চার পয়েন্ট পিছিয়ে রয়েছে। 

লেন্স কোচ ফ্রাংক হেইস বলেছেন, ‘ চার পয়েন্ট পিছিয়ে থাকলেও  আমরা দারুন খুশী। এই জয় এটাই প্রমান করে এবারের লিগে আমরা যেকোন দলকে পরাস্ত করতে প্রস্তুত আছি।’

দীর্ঘ প্রায় নয় মাসেরও বেশী সময় আগে পিএসজি লিগ ওয়ানে মোনাকোর কাছে ৩-০ গোলে সর্বশেষ পরাজিত হওয়ছিল। ঐ পরাজয় সত্তেও তারা ১২ পয়েন্টের সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষস্থানটি ধরে রেখেছিল। রোববার লেন্সের মাঠে পিএসজির দলে ছিলেন না মেসি ও নেইমার। বিশ^কাপের পর মেসি এখনো মাঠে নামনেনি, ব্রাজিলিয়ান তারকা নেইমার নিষেধাজ্ঞায় রয়েছে। কিন্তু কাতার বিশ^কাপে গোল্ডেন বুট বিজয়ী কিলিয়ান এমবাপ্পে  ম্যাচের আগে অনুশীলনকালে  লেন্স সমর্থকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন। 

গাল্টিয়ার বলেছেন তিনি আশা করছেন মেসিকেও একই ভাবে অভ্যর্থনা জানাবে পিএসজি সমর্থকরা। এ সম্পর্কে গাল্টিয়ার বলেন, ‘আগামীকাল (৩ জানুয়ারি) মেসি দলে যোগ দিবে। আশা করছি লিওকে ভালভাবেই বরণ করে নিবে সমর্থকরা। ফুটবলের সবচেয়ে সুন্দর ট্রফিটি দারুন দক্ষতায় সে অর্জণ করেছে। আমরা সবাই জানি সে একজন সেরা খেলোয়াড় এবং আমাদের দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সে কারনেই তাকে ভালভাবে বরণ করে নেয়াটা আমাদের দায়িত্ব। কিলিয়ানও অনেক পরিশ্রম করছে। মাঠেই তার প্রমান পাওয়া যাচ্ছে। আজ লিও ও নেইমার ছিলনা কিন্তু এটা কোন অযুহাত হতে পারেনা।’

Link copied!