প্রত্যাবর্তনের গল্প লিখে সেই চেলসি কোয়ার্টার ফাইনালে

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৮, ২০২৩, ১১:৫৬ এএম

প্রত্যাবর্তনের গল্প লিখে সেই চেলসি কোয়ার্টার ফাইনালে

প্রথমে লেগে হেরেও দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নিল চেলসি। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ২-০ গোলে জিতেছে ব্লুজরা। আর এ জয়ে দুই লেগ মিলিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় আসরটির কোয়ার্টার-ফাইনালে জাগা করে নিয়েছে তারা।

মঙ্গলবার রাতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের প্রথমার্ধে রাহিম স্টার্লিং দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে দুইবার নেওয়া স্পট কিকে গোল করেন কাই হাভার্টজ। প্রথম লেগে ১-০ গোলে হেরেছিল লন্ডনের ক্লাবটি। 

শেষ আটে উঠে বেনফিকাকে পেল তারা। ক্লাব ব্রুজের বিপক্ষে ৫-১ গোলে জেতে পর্তুগালের দলটি। ঘরের মাঠে গোল উৎসবের আগে বেলজিয়ামে প্রথম লেগে ২-০ ব্যবধানে জিতেছিল তারা।

Link copied!